২৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান,রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর ও জেলায় যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির শুরুতে আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জেলা পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান,রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারসহ জেলা এবং রেঞ্জ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুনঃ   ম্যাচ হারের পর বিদেশি ক্রিকেটারদের দুষলেন সিলেট অধিনায়ক

বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিশেষ খাবার পরিবেশন করা হয়।

শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ করা হবে। সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, টি-বাঁধে চলাচল বন্ধ

এদিকে, এদিকে রাজশাহী বিভাগীয় জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সকালে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা ও রাখছে মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া রাজশাহী জেলার নয়টি উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা এবং জাতীয় দিবস পালন করা হচ্ছে।

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১০

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১১

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১২

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৩

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৪

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৫

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৮

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৯

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

২০

Design & Developed by: BD IT HOST