২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

হকিতে ১৫ বারের চ্যাম্পিয়ন রাজশাহী পুলিশ লাইন্স স্কুল

স্টাফ রিপোর্টার : শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী চাঁপা অঞ্চল (রাজশাহী, রংপুর, দিনাজপুর) এর প্রতিনিধি হয়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ অংশ নেয়। এই প্রতিযোগিতার জেলা পর্যায়ে হকিতে (বালক) তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ অর্জনের ফলে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ২০০৩ সাল হতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে রেকর্ড পনেরো বারের মত চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ সম্মান অর্জন করেছে। এ অন্যান্য অর্জনে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রতিষ্ঠানটির খেলোয়াড়বৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ   কারফিউ শিথিল সংক্রান্ত আরএমপির গণবিজ্ঞপ্তি

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, খেলোয়াড়রা যেভাবে ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করে আসছে, তা অত্যন্ত গর্বের। তাদের আরো বড় পরিসরে অংশগ্রহণে উপযোগী করে গড়ে উঠতে কঠোর অনুশীলন করার পরামর্শ দেন। হকির পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য খেলাধুলা, যেমন ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টেও দক্ষতা অর্জনে পদক্ষেপ গ্রহণে শিক্ষকদের প্রতি অবহ্বান জানান। ক্রীড়াক্ষেত্রে বহুমুখী প্রতিভা উন্নয়ন শিক্ষার্থীদের শরীর ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১০

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১২

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৩

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৪

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৫

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৭

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৯

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

২০

Design & Developed by: BD IT HOST