২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীর তানোরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পর্যায়ে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের পৃথক পৃথক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও-এর উদ্যোগে এবং উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের হলরুমে প্রিসাইডিং অফিসারদের, সরকারি কলেজে সহকারী প্রিসাইডিং অফিসারদের এবং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্বোধনী বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার বলেন, নির্বাচন যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটগ্রহণে সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতমূলক আচরণ বরদাশত করা হবে না।

আরও পড়ুনঃ   আন্তঃজেলা গরুচোর চক্রের ছয় সদস্য আটক, গরু উদ্ধার

তিনি বলেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা অপরিহার্য। কেন্দ্র ও বুথে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের বিষয়টি স্পষ্টভাবে বোঝাতে হবে, যাতে কোনো ভোট নষ্ট না হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগে ৩ হাজার ৩০৩ মণ্ডপে হবে দুর্গাপূজা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নাইমুল হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়।

উল্লেখ্য, তানোর উপজেলায় মোট ভোটকেন্দ্র ৬১টি এবং বুথ ৩৪০টি। প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, প্রতিটি বুথে একজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুইজন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST