৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আন্তঃজেলা গরুচোর চক্রের ছয় সদস্য আটক, গরু উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে থানা পুলিশ চুরি যাওয়া দু’টি ষাঁড় গরু উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আন্দঃজেলা গরুচোর চক্রের ৬জন সদস্যকে। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের মৃত বেল্লাল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫), তাড়াশ উপজেলার কালিদাস নীল গ্রামের মৃত হাকিম আলীর ছেলে আলামিন (৩৩), সলঙ্গা থানার ধুপিল গ্রামের দুলাল হোসেনের ছেলে ফুয়াদ হাসান সবুজ (২৬), উল্লাপাড়া উপজেলার কাওয়া গ্রামের আঃ মান্নান খলিফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে হাসান আলী ওরফে আরিফ (২৬) ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর মৃত আবেদ আলীর ছেলে মোস্তফা (৫২)। গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশ গত ৩০ জুলাই দিবাগত রাতে চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান (রেজিঃ নং ঢাকা মেট্টো ন-২০-৯৯৭০) আটক করে। এসময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার মোস্তফার বাড়ির গোয়ালঘর থেকে চুরি যাওয়া ২টি ফিজিয়ান জাতের ষাঁড় গরু উদ্ধার করে পুলিশ। আটক করা হয় মোস্তফাকে। মোস্তফার স্বীকারোক্তি মোতাবেক আটক করা হয় হাসান আরীকে। গ্রেপ্তারকৃতরা নিজেদের আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য বলে জানান। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
প্রসঙ্গত, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মৃত আঃ রহমান আলীর ছেলে আছমত আলীর দুইটি কালো রঙের ফিজিয়ান জাতের ষাঁড় গরু গত ২৭ জুলাই দিবাগত রাতে চুরি হয়। ষাঁড় দু’টির আনুমানিক দাম ৪ লাখ টাকা। এ ঘটনায় আছমত আলী চাটমোহর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ গরু উদ্ধার ও চোর ধরার জন্য তৎপর হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST