১০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাহুল গান্ধী পাবলিক বাসে, অবাক যাত্রীরা!

অনলাইন ডেস্ক : বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে কয়েক দফায় চলছে লোকসভা নির্বাচন প্রচারণা। চলছে বড় দুই দল বিজেপি ও কংগ্রেসের প্রচার-প্রচারণা। এর মধ্যে অভিনব নির্বাচনী প্রচার চালিয়ে আলোচনায় উঠে এসেছেন কংগ্রেসের শীর্ষ নেতা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, লোকসভা নির্বাচনের চতুর্থ দফার প্রাক্কালে অভিনব প্রচার চালিয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। রাতে হায়দরাবাদে সরকারি বাসে উঠেন রাহুল গান্ধী। আর কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। রাহুল গান্ধীকে বাসে দেখে যাত্রীরাও অবাক হয়ে যান।

আরও পড়ুনঃ   ট্রাম্পের কঠোর শুল্ক আরোপের হুমকিতে চাপ নয়, বরং স্বস্তিতে রাশিয়া

এমন সাধারণ বাসে সফর করছেন রাহুল গান্ধী, তা অনেকেই ভাবতে পারছেন না। তবে আনন্দিত হয়ে বাসে থাকা যাত্রীরা কথা বলেন রাহুলের সঙ্গে। সুবিধা–অসুবিধা থেকে শুরু করে সমস্যার কথা শোনেন রাহুল। আর কংগ্রেস জিতলে দেশের মানুষের কোন সুবিধা হবে এবং কী কাজ করতে চান তারা, সেটাও যাত্রীদের তুলে ধরেন কংগ্রেস প্রার্থী।

এদিকে এই সফর করার আগে রাহুল জনসভাও করেন। তারপর বাসে উঠে পড়েন। সরকারি বাসে উঠে মানুষের পাশে বসে সফর করেন। তখনই শুরু হয় লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কথাবার্তা। তেলাঙ্গানায় এখন কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি সঙ্গী হয়ে ওঠেন রাহুল গান্ধীর। কারণ রাহুল সভা করতে গিয়েছিলেন মালকাজগিরি লোকসভা কেন্দ্রে। সেখান থেকে বেরিয়ে তেলাঙ্গানা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে উঠে পড়েন রাহুল। বাসে থাকা যাত্রীরা যখন সেটা বুঝতে পারেন তখন সবাই সেলফি নিতে শুরু করেন। এগিয়ে আসেন কথা বলতে।

আরও পড়ুনঃ   ডব্লিওএইচও প্রধান – Gonodhoni Protidin

এছাড়া যাত্রীরা অনেকেই মুখোমুখি হয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন, সমস্যার কথা তুলে ধরেন। এই বাস সফরের পর্ব তুলে শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST