১৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

অনলাইন ডেস্ক : গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর তার পদত্যাগ দাবি করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ক্রিকেটারদের তোপের মুখে অর্থ কমিটির দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি দেয় বিসিবি। কিন্তু এরপরও ক্রিকেটাররা মাঠে যাননি।

এবার বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রাতে সব ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে অবহিত করবে বিপিএল টেকনিক্যাল কমিটি। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের একজন পরিচালক।

আজ থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা ছিল। তবে কোয়াবের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘সব ধরনের ক্রিকেট বয়কটে’র অংশ হিসেবে আজ বিপিএলের ম্যাচও বয়কট করেছেন তারা। ফলে বিপিএলে আজকের দুটি ম্যাচই স্থগিত হয়।

আরও পড়ুনঃ   অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল

দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। দুপুর সাড়ে ১২টায় টস হওয়ার কথা থাকলেও কোনো ক্রিকেটার মাঠে যাননি। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাকিবুল হাসানসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বোর্ড পরিচালককে মিরপুরে দেখা যায়।

খেলা শুরু না হলেও বেশ কিছু দর্শক গ্যালারিতে প্রবেশ করেছিলেন। আরো অনেক দর্শক গেইটের বাইরে অপেক্ষায় ছিলেন। তবে বিসিবি ক্রিকেটারদের মাঠে আনতে না পারায় খেলা শুরু করতে পারেনি। দর্শকদের উদ্দেশে তখন জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা দেয় তারা।

বিসিবি সেখানে লেখে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, আজকের চট্টগ্রাম রয়‍্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণবশত বিলম্বিত হয়েছে। এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখিত এবং সকল দর্শককে অনুরোধ করছি ধৈর্য ধারণ করে আসনে অবস্থান করতে, কারণ ম্যাচটি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ   বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী এডিটরস ফোরামের শোক

তবে এক পর্যায়ে দর্শকরা ধৈর্য হারান। উত্তেজিত দর্শকদের নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনী।

দুপুরে দর্শকরা যখন মাঠে খেলা শুরুর অপক্ষায় ছিলেন, তখন বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কোয়াব। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় থাকেন।

ক্রিকেটারদের সেই সংবাদ সম্মেলনের পরই মাঠ থেকে ম্যাচের প্রস্তুতি বন্ধ করে দেয় বিসিবি। দর্শকরাও স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে থাকেন। দর্শকরা আজকের ম্যাচের যে টিকিট কেটেছিলেন সেটার অর্থ ফেরত পাবেন কি না বা এই ম্যাচ আবার পরবর্তীতে হবে কি না সে বিষয়ে কিছুই জানায়নি বিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST