১৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইরানে সম্ভাব্য অভিযান নিয়ে অবহিত করা হয়েছে ট্রাম্পকে

অনলাইন ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র কি ধরনের অভিযান চালাবে সে ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সংবাদমাধ্যম সিবিএস নিউজকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা। তারা বলেছেন, ইরানে হস্তক্ষেপের অংশ হিসেবে দূরপাল্লার মিসাইল ছোড়ার পাশাপাশি সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা ট্রাম্পের কাছে উত্থাপন করা হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত মাসে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা অল্প সময়ের ব্যবধানে সহিংস রূপ ধারণ করে। এতে এখন পর্যন্ত সাড়ে ছয়শর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিচ্ছিলেন, যদি বিক্ষোভকারীদের ইরান সরকার হত্যা করে তাহলে তারা হস্তক্ষেপ করবেন।

আরও পড়ুনঃ   টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকায় নিহত ২০, বিদ্যুৎহীন ২.৫ লাখ বাড়ি

ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প স্থানীয় সময় সোমবার ঘোষণা দিয়েছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। তবে একইসঙ্গে যুদ্ধের জন্যও তারা প্রস্তুত আছেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কি করা হবে এ ব্যাপারে মঙ্গলবার আলোচনায় বসবেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। তবে এ আলোচনায় ট্রাম্প উপস্থিত থাকবেন কি না সেটি স্পষ্ট নয়।

এর আগে ট্রাম্প বলেছিলেন ইরানের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, ইরান তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। কিন্তু আলোচনায় বসার আগে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

সূত্র: সিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST