৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫ জুন রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগসহ তিন পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার (৯ মে) চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন-বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য রোকনুজ্জামান, বাঘা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, উপজেলা যুবলীগের সভাপতি কারুজ্জামান, মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহানা দিল আফরোজ, উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহানা দিল আফরোজ।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের প্রতিলিপি কপি জমা দিয়েছেন চেয়ারম্যান পদে প্রার্থী রোকনুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী কারুজ্জামান, ফাতেমা খাতুন। এ সময় সাথে ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুল আযম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান শাহীদ প্রমুখ।

আরও পড়ুনঃ   অলিখিত ফাইনালে বড় পুঁজি পেল না বাংলাদেশ

অপর চেয়ারম্যান পদে প্রার্থী শাহিনুর রহমানের সাথে ছিলেন বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক, তহিদুল ইসলাম, মসলেম উদ্দীন, শামসুজ্জোহা, রফিকুল ইসলাম, আকছেদ আলী, আবুল কাশেম প্রমুখ।

উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম উল্লেখিত প্রার্থীরা অনলাইনে মনোয়নপত্র দাখিল করেরেছন। তবে প্রার্থীদের অনেকেই মনোয়নপত্রের প্রতিলিপি কপি (হার্টকপি) দাখিল করেন। এ নির্বাচনে ৯ মে যাচাই-বাছাই ১২ মে, আপিল ১৩-১৫ মে, আপিল নিস্পত্তি ১৬-১৭ মে, প্রার্থীতা প্রত্যাহার ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে।

আরও পড়ুনঃ   ক্রীড়ায় কূটনীতি : মাঠেই গভীর হচ্ছে ঢাকা–বেইজিং সম্পর্ক

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মুঠোফোনে কথা হলে এ্যাডভোকেট লায়েব উদ্দীন বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছি, সেক্ষেত্রে প্রতিলিপি কপি জমা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা।

এ নির্বাচনে সমর্থন জানিয়ে আমার সাথে রয়েছেন বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদব নুর মোহাম্মদ তুফানসহ স্থানীয় ভোটারা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের পর্যায়ে বর্ধিত সভা করে প্রার্থী পছন্দ করা হয়েছে। সেই প্রার্থীর হয়ে প্রতিলিপি কপি উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসাসের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST