৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোঃ আবির হোসেন (২৯) ও মোঃ রাজন আলী (২৮)। মোঃ আবির হোসেন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মেহেরচণ্ডি পূর্বপাড়া এলাকার মোঃ আবুল কালামের ছেলে এবং মোঃ রাজন আলী চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

আরও পড়ুনঃ   যশোর-৩ সদর আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায়, মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় ৪ জন ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীগণ পালানোর চেষ্টা করাকালীন আবির ও রাজনকে আটক করা হলেও অপর ২ জন কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   ‘একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা’

আটককৃতদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল সদৃশ ফায়ার লাইটার, একটি পিস্তল কভার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক সহযোগী আসামিদের সনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST