২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

প্রতিদিন গরিব ও অসহায়দের বিনামূল্যে মধ্যাহ্নভোজ দিচ্ছে রুচিতা হোটেল

দুপুরে হোটেল প্রাঙ্গণে দিনমজুর, ছিন্নমূল ও পথচারী অসহায় মানুষদের বিনা পয়সায় খাবার পরিবেশন করা হয়।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আলহাজ্ব সালাউদ্দিন সরদার। তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিনই গরিব, অসহায় ও ক্ষুধার্থ মানুষের জন্য বিনামূল্যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে হোটেল প্রাঙ্গণে দিনমজুর, ছিন্নমূল ও পথচারী অসহায় মানুষদের বিনা পয়সায় খাবার পরিবেশন করা হয়। কোনো প্রকার ভেদাভেদ ছাড়াই সবাইকে তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো হয়। এই মানবিক কার্যক্রমের দৃশ্য স্থানীয়দের মনে গভীর প্রভাব ফেলেছে।

আরও পড়ুনঃ   রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এ বিষয়ে আলহাজ্ব সালাউদ্দিন সরদার বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন, ততদিন এই সেবা চালু রাখার চেষ্টা থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। অনেকেই এই মহৎ উদ্যোগের জন্য হোটেল কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনায় পরিচালিত এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১০

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৪

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৯

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

২০

Design & Developed by: BD IT HOST