
জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে সদরপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এ সময় মনোনয়ন পত্রের বিষয়ে সতর্কতা অবলম্বন ও নির্বাচনের আচরণ বিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান সদরপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মঞ্জুর হোসেন খান।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে মিজানুর রহমান মোল্লা বলেন- এ আসনের একটি উল্লেখযোগ্য অংশ নদী ভাঙ্গন কবলিত। এরা বড়ই অসহায়। এদের পাশে দাড়ানো ছাড়াও এ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ অঞ্চলে কোন অনিয়ম, দুর্ণীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের স্থান হবে না। ইসলামী ৮ টি দল একত্রিত হয়েছে, জনগন ইসলামের বিজয় দেখতে উন্মুখ হয়ে আছে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারন সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST