২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাহাবুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গুরুতর আহত হয়েছে সাহাবুলের স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার সালামের দুটি ছাগল সাহাবুলের লাগানো গমের চারা নষ্ট করে ফেলে। সাহাবুল ছাগল দুটিকে খোঁয়াড়ে দিলে সালামসহ কয়েকজন সাহাবুলের বাড়িতে এসে হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে সাহাবুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গতকাল থানা থেকে তদন্তকারী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার এবং বিষয়টি থানায় বসে মীমাংসা করার কথা জানান।

আরও পড়ুনঃ   বিস্ফোরণে নিহত ২ : ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ, ঘটনাস্থলে সিআইডির টিম

পুলিশ চলে আসার ১ ঘন্টা পর গতকাল সন্ধ্যায় মূল আসামি সালামসহ অন্যান্যরা হাঁসুয়া, চাকু, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে সাহাবুলকে আক্রমণ করে। তাঁকে রক্ষা করতে স্ত্রী ও সন্তান এগিয়ে আসলে তাঁদেরকেও গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলেই সাহাবুলের মৃত্যু হয়। স্হানীয়রা তাঁর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঘটনার পর পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে মূল আসামি সালাম ও তাঁর ছেলে রিপনকে গ্রেপ্তার করে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST