১৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিস্ফোরণে নিহত ২ : ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ, ঘটনাস্থলে সিআইডির টিম

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ককটেল তৈরির সময় বিস্ফোরেণে দুইজন মারা গেছেন। তাদের মরদেহ ঘটনাস্থলেই পড়ে আছে এবং তাদের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে ও মুখমণ্ডল পুড়ে গেছে।

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বুঝা যাচ্ছে এখানে ককটেল তৈরির কাজ চলছিল। এই সময় এক বা একাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। সিআইডি আলামত সংগ্রহের কাজ করছে। এছাড়া যারা মারা গেছেন তারা আশপাশের এলাকার লোক বলেই ধারণা করছি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ   পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজনৈতিক পরিচয় আছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ক্রিমিনালের কোনো পরিচয় থাকে না। ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল।

প্রসঙ্গত, ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপে পুড়ছে রাজশাহী

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার : স্বাস্থ্যমন্ত্রী

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পুঠিয়ার বানেশ্বরে ইটভাটার তাপ-ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি কৃষক দিশেহারা

নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

রাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

১০

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ফায়ার ড্রিল অনুষ্ঠিত

১১

রাজশাহীতে বৈচিত্রকৃত পাটপণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ

১২

চারঘাট হতে অ্যামোনেশনসহ বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

১৩

জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের : ভূমিমন্ত্রী

১৪

শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

১৬

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

১৭

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

১৮

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

১৯

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

২০

Design & Developed by: BD IT HOST