১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: সোমবার সকালে উপজেলার তালন্দ ইউনিয়নের মোহরগ্রামে জুই ট্রেডার্স নামের একটি বালাইনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বাড়তি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী মাসুদ রানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। অভিযানে তার সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল।

আরও পড়ুনঃ   ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলতি আলু মৌসুমে জুই ট্রেডার্স থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীর গুদামে মজুদ থাকা ২ বস্তা টিএসপি, ৭ বস্তা এমওপি, ১৭ বস্তা ইউরিয়া ও ৯ বস্তা ডিএপি সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। আদালত পরিচালনাকালে ওই সারগুলো স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, সারগুলো জব্দ করা হয়নি। ন্যায্য দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে, ফলে বিক্রয়লব্ধ অর্থ ব্যবসায়ীর কাছেই থাকবে। জব্দ করা হলে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হতো।

আরও পড়ুনঃ   পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

তিনি আরও বলেন, লাইসেন্স থাকলে সরকারি বিধি অনুযায়ী যে কেউ সার বিক্রি করতে পারবে। তবে লাইসেন্স না থাকলে সার বিক্রি করা যাবে না। উপজেলায় কোনো সার ব্যবসায়ী বাড়তি দামে সার বিক্রি করলে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST