৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিজেদের ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ মে) জেলেনস্কির নাম রুশ মন্ত্রণালয়ের ওয়েসবাইটে প্রকাশ করা হয়। তবে কোন অভিযোগে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে সেটি স্পষ্ট করা হয়নি।

ওয়েবসাইটে শুধু বলা হয়েছে, রাশিয়ার ক্রিমিনাল কোডের একটি ধারায় জেলেনস্কি ওয়ান্টেড। ওয়েবসাইটে জেলেনস্কির পূর্ণ নাম এবং ছবিও প্রকাশ করা হয়েছে। এছাড়া তার জন্মস্থান এবং জন্ম তারিখও এতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

গতকাল ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং ডিফেন্স কাউন্সিলের প্রধান আলেক্সান্ডার লিটভিনিনকোকে রাশিয়ার ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়। এর একদিন পরই প্রেসিডেন্ট জেলেনস্কিকে একই তালিকায় যুক্ত করা হয়েছে।

আলেক্সান্ডার লিটভিনিনকো গত মার্চে আলেক্সই দানিলোভের স্থলাভিষিক্ত হন। তবে কোন অপরাধে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি রাশিয়া।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই সময় দেশটিতে রাশিয়ার প্রায় এক লাখ সেনা প্রবেশ করে। প্রাথমিকভাবে রুশ সেনাদের লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়া এবং জেলেনস্কিকে উৎখাত করে সেখানে নিজেদের আস্থাবহ সরকারকে স্থাপন করা। তবে রুশ বাহিনী এতে সফল হয়নি। কিন্তু তারা আবার পুরোপুরি পিছিয়েও যায়নি। ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST