১৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ৭১এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪ এর যুদ্ধে আবার সেই তরুণ ছেলে-মেয়েদেরকে রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম। তোমাদের ভিতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি সেই সাহসিকতা নিয়ে আবার নতুন দেশটাকে গড়তে কাজে লাগাবে।

তিনি বলেন, আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক সারাপৃথিবী বলবে বাংলাদেশ এমন একটি দেশ নারী ও শিশুর নিরাপদ বাংলাদেশ। নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের কাছে প্রত্যাশা করেন।

তিনি গতকাল বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ এর উদ্যোগে ‘ তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত আন্ত:কলেজ বিতর্ক উৎসব ২০২৫ এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান), নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক ফাতিন সাদাব লিয়ান, ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের সভাপতি ইউসুফ মাহমুদ তৌসিফ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মির্জা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   পুঠিয়ার বানেশ্বরে গর্ভবতী গরুর মাংস বিক্রি এলাকা জুড়ে হৈ-চৈ

উপদেষ্টা বলেন, ন্যায্যতা, সাম্য, সুশাসন একটি রাষ্ট্র গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল । কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়তে পারলাম না। আমরা ১৬টি বছর পথ হারিয়ে ফেললাম , চলতে চলতে এমন ভ্রান্ত পথে চললাম, দেশে অন্যের পাহাড় আরো বেড়ে উঠল , অত্যাচারের পাহাড় গড়ে উঠলো। স্বৈরতন্ত্রের আবির্ভাব দেখলাম, তার চরম বিকাশ দেখলাম। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪ এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে আবার সেই প্রজন্ম, তরুন প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলেমেয়েদেরকে দেখতে পেলাম।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার নতুন করে সুযোগ এটা দ্বিতীয়বার যে আমরা পেতে পারি তা ছিল কল্পনার অতীত। তিনি বলেন, ভেঙে যেতে দেয়া হবে না সেই ঐক্য যেটা তোমরা সৃষ্টি করেছিলে পথে ২০২৪ এর জুলাই যুদ্ধে । মতাদর্শের ভিন্নতায় ভেঙে যেতে দেওয়া যাবে না দেশকে। ভালোবেসে সকলে এক জায়গায় দাঁড়াবে এ প্রত্যাশা করেন।

আরও পড়ুনঃ   প্রাথমিকে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

তিনি আরো বলেন, আমার ইসলাম বলে ঐক্যের কথা, সমতার কথা, ভালোবাসার কথা। ২৪ এর জুলাই যুদ্ধে ৭০ শতাংশ মেয়েরা ছিল রাস্তায়। তাদের এই আত্মত্যাগ, সংগ্রাম, কষ্ট ছেলেদের পাশাপাশি মেয়েরাও করেছে। এই ৭০ শতাংশের ভিতরে সব জায়গায় খুব কম সংখ্যক মেয়েদেরকে দেখতে পাই।
উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে তারুণ্যের চোখে কি প্রত্যাশা, কি স্বপ্ন, দৃষ্টপটে কি ধারণা তৈরি হচ্ছে , সারা বাংলাদেশে তোমাদের মতো তরুণদের সাথে দেখা করা, কথা বলার জন্য আমার দুটি মন্ত্রণালয়ের মাধ্যমে আয়োজন করা হয়েছে। এ আয়োজনের উল্লেখযোগ্য জায়গা হচ্ছে শিশু ও কন্যাদের। তিনি বলেন, তোমরা সন্তান তুল্য, তোমাদের কাছে প্রশ্ন আমাদের সমাজে নারী নির্যাতন আর শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসবে। যেখানে নারী ও শিশু নির্যাতন হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক সারা পৃথিবী বলবে বাংলাদেশ এমন একটি দেশ নারী ও শিশুর নিরাপদ বাংলাদেশ। তিনি নতুন দেশে , নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের কাছে প্রত্যাশা করে দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST