১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আমাদের পুলিশকে সবাই সেটা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আগামী ১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান নিয়েছে। তারা যেহেতু শক্ত অবস্থানে থাকবে সেহেতু পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের কোনো আশঙ্কা নেই।

উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনারা অনেক সময় বলেন অনেক সন্ত্রাসী খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, তারা যেন সহজে জামিন না পায় সে ব্যাপার অনুরোধ করব। সন্ত্রাসীদের যেন জামিন না দেয়।

‘বডি ওর্ন ক্যামেরা কেনার একটা প্রক্রিয়া চলছিল আমাদের। আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করেছি। নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক। সব বাহিনী তাদের প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে। এটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর আমরা একটা মহড়াও দেব।’

আরও পড়ুনঃ   বাঘায় বিনামূল্যে ক্যান্সার প্রতিরোধে টিকা দান কর্মসুচী অনুষ্ঠিানিক ভাবে শুরু

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের যে কাজ চলমান রয়েছে, সেটা আরও বেগবান করা হবে। এখনো কিছু কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। এগুলো যেন আমরা খুব দ্রুত উদ্ধার করতে পারি, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আরাকানের দিক থেকে মাদকের চালান আসা কিছুটা কমেছে। তবে সেটা আশাব্যঞ্জক না। সমাজ থেকে মাদক দূর করাটা আমাদের সবার দায়িত্ব।

উপদেষ্টা বলেন, রাস্তার পাশে তেল বিক্রি করা বন্ধ থাকবে। এসব তেল দিয়ে অনেক সময় অনেক অঘটন ঘটায়। ট্রাইব্যুনাল, মেট্রোরেল এলাকা, রেলওয়েসহ গুরুত্বপূর্ণ কেপিআইগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নির্বাচনে কোন বাহিনীর কতজন সদস্য থাকবেন, এটা নির্ধারণ করা হয়েছে কি না? জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শেষমুহূর্তের আগে এটা বলা যাবে না। ১৩ নভেম্বর ঘিরে বিশেষ কী ব্যবস্থা নিচ্ছেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্যাট্রোলিংয়ের সংখ্যায় বাড়িয়েছি, কেপিআইগুলোতে নিরাপত্তা জোরদার করেছি, বাসে আগুন দেওয়ায় খোলা তেল বিক্রি বন্ধ করা হয়েছে। ঢাকায় আটটি জোনে বিভক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবসের কর্মসূচি

উপদেষ্টা বলেন, বাসে আগুন এবং কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এটা সত্য কথা। এগুলো যেন আর না করতে পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এগুলো করছে তারা দুষ্কৃতকারী। এদের প্রতিহত করার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, বরং রাজনৈতিক দল, সচেতন জনগণ এবং আপনাদেরও দায়িত্ব রয়েছে। এ বিষয়ে আপনারা এগিয়ে আসবেন– আমার অনুরোধ।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে কোনো বহিরাগত সন্ত্রাসী যাতে দেশে আসতে না পারে এ বিষয় সরকার কী করছে– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এয়ারপোর্টে আগুনের ঘটনায় অনেক অস্ত্র ও গোলাবারুদ খোয়া গেছে। সরকার এ বিষয় কীভাবে দেখছে? জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি রয়েছে। তদন্তের পর আমরা বলতে পারব এখানে আসলে কি হয়েছে।

সন্দেহভাজন কাউকে ধরে আইনের হাতে দিলে এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি করবে কি না– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না, এমন সম্ভাবনা নেই। বাড়িতে আপনার বাচ্চারা দুষ্টুমি করলেও তো তাদের শাসন করেন।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST