১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে জমির ফসল, বিপাকে কৃষকরা

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় হঠাৎ করে নেমে আসা এক রাতের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর ফসলের মাঠ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শনিবার সকাল সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে যায়। এতে আগাম মৌসুমের আলু, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। পাশাপাশি পানবরজ ও পুকুরে চাষকৃত মাছও ভেসে গেছে।

কৃষকরা জানান, বছরের এই সময়টিতে এমন বৃষ্টি একেবারেই অস্বাভাবিক। অনেকেই আগাম ফসলের আশায় চাষাবাদ শুরু করেছিলেন— কিন্তু এক রাতের বৃষ্টিতেই সব শেষ।

এর পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, বাগমারার বিভিন্ন এলাকায় যেসব খাল ও ড্রেনেজ পথ দিয়ে পানি নিষ্কাশন হতো, সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ওইসব জায়গায় মাছ চাষ করায় বর্ষার পানি আটকে থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির পর পানি নামতে না পারায় ফসলের ক্ষতির পরিমাণ বেড়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

মাধাইমুড়ি গ্রামের কৃষক শামসুদ্দিন মন্ডল বলেন, জমির ধান কেটে রাখা ছিল হঠাৎ রাতভর বৃষ্টি হওয়ার নষ্ট হয়ে গেছে ধান। আমার মতো অনেক কৃষক তাদের জমির ধান কেটে রেখেছে। মোহনপুর গ্রামের এমদাদুল হক, আনিসুর রহমান, মজিবুর রহমান, জানান তাদের পান বরজ পুকুর মাছ জমির কপি খেত নষ্ট হয়ে গেছে।

আরও কৃষক আব্দুর রহিম বলেন, আমার পাম বরজ ভেঙে গেছে। ঝড় আর বৃষ্টিতে একাকার অবস্থা পান বরজের। অনেক ক্ষতি হয়েছে পান বরজ পড়ে গিয়ে। কোয়ালি পাড়া গ্রামের এনামুল শাহাবুর তাদের পান বরজ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে।

বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, একরাতের বৃষ্টিতে শতশত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সারা বছর বৃষ্টি হলেও সেভাবে তেমন ক্ষতি হয়নি। তবে এক রাতের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাগমারায় অতিবৃষ্টির ফলে মাঠ ফসলের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ রোপা আমন ১০ হে.পান ৪০ হে.

আরও পড়ুনঃ   শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সরিষা ৫০ হে.সবজি ১২০ হে.পেঁয়াজ (কন্দ) ৪০ হে.মরিচ ৫ হে.কৃষকদের মাঠের পানি অতিদ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা সহ সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে পরামর্শ নেওয়া সহ ধৈর্য্য ধারণ করার জন্য বলা হয়েছে । আশা করছি আগামী ২-১ দিনের মধ্যেই আবহাওয়া অনুকুলে আসলে মাঠ ফসলের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহবুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টির কারণে বাগমারায় মাঠের ফসল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST