১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হলো না স্মিথ-ম্যাকগার্কের

অনলাইন ডেস্ক : আগামী টি-টোয়েন্টি বিশ^কাপের জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা হলো না সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও তরুণ সেনসেশন জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মিচেল মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, ‘দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়া দলের একজন অনুকরণীয় খেলোয়ড় এবং দক্ষ নেতা মার্শ।’
১৫ সদস্যের দলে অভিজ্ঞদের মধ্যে আছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, ওপেনার ডেভিড ওয়ার্নার, পেসার মিচেল স্টার্ক এবং মারকুটে ব্যাটার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ক্যারিয়ারে শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবেন ওয়ার্নার। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ^কাপ জয়ী অস্ট্রেলিয়ার ১১জন খেলোয়াড়ই এবারের দলে আছেন।
স্মিথকে না রাখার বিষয়ে নির্বাচক জর্জ বেইলি জানান, সীমিত ওভারের ফরম্যাটে অফ-ফর্মে থাকা স্মিথকে নিয়ে ‘দীর্ঘ আলোচনা’ হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করা ২২ বছর বয়সী ম্যাকগার্কের উপর নজর রাখা হবে বলে জানিয়েছেন বেইলি। তিনি বলেন, ‘সাফল্য অর্জনে ভারসাম্যপূর্ণ দল গড়তে সেরা ১৫ জনকে সেরা সুযোগ দেওয়া হয়েছে।’
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ^কাপ।
টি-টোয়েন্টি বিশ^কাপে অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা, অ্যাস্টন আগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST