২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পুনর্বাসনের মাধ্যমে পথশিশুরাও হবে দেশের সম্পদ: আবদুল হামিদ

সংবাদ বিজ্ঞপ্তি: “পথশিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সঠিক পুনর্বাসন ও পরিচর্যার মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এরফলে রাষ্ট্রের মূল্যবান সম্পদে পরিণত হবে তারা।”শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে এ মন্তব্য করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র কর্মসূচির পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। তিনি জানান, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় থাকা শিশুরা আশ্রয় পায়। এর মধ্যে রয়েছে মা-বাবাহীন শিশু, গৃহহীন শিশু এবং অপরাধ জগতে প্রবেশের ঝুঁকিতে থাকা শিশুরা। তাদের নিরাপত্তা, পুনর্বাসন এবং সামাজিক একীভূতকরণের লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুনঃ   সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫৩১ শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত

তিনি বলেন, সরকার ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সরকারি সেবা শক্তিশালী হলে পথশিশুরা সমাজের বোঝা নয়, বরং রাষ্ট্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র কর্মসূচির পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া আরও বলেন,“শিশুদের শুধু আশ্রয় দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিক মূল্যবোধ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সমন্বিত সেবা নিশ্চিত করতে হবে। পুনর্বাসন কার্যক্রম যত শক্তিশালী হবে, দেশের ভবিষ্যৎ তত সমৃদ্ধ হবে।” সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও মানবিকতা নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   তানোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

পরিদর্শনকালে কেন্দ্রের সার্বিক কার্যক্রম, শিশুদের পুনর্বাসন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিশুদের মানসিক বিকাশ, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং পরিবারভিত্তিক পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন, বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা মামুন এবং সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক কামাল উদ্দিন চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST