১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে ওই হাসপাতালে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন, পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) এবং পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

লিখিত অভিযোগে জানা যায়, শনিবার রাতে পাবনা সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীর সিজারিয়ান অপারেশন হয়। অপারেশন শেষে তাকে ওয়ার্ডে নেওয়ার সময় হাসপাতালের এক কর্মী তাকে যৌন হয়রানি করেন বলে রোগী তার স্বজনদের কাছে অভিযোগ করেন।

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেপ্তার ৩

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা প্রতিবাদ করলে প্রথমে তাদের সঙ্গে হাসপাতাল কর্মীদের বাগবিতণ্ডা হয়। এ সময় ভুক্তভোগীর এক স্বজন ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভ কর্মচারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে বহিরাগতরা হাসপাতাল কর্মীদের পক্ষে যোগ দিলে কলেজের ছাত্রদের সঙ্গে হাতাহাতি শুরু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এডওয়ার্ড কলেজের আরও শিক্ষার্থীরা হাসপাতালে এসে অতর্কিতে হামলা চালায় এবং ভাঙচুর ও বিশৃঙ্খলার সৃষ্টি করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   ভোটারদের দুয়ারে জামায়াত প্রার্থী নাজমুল হক, প্রতীক পাওয়ার পরই শুরু মাঠপর্যায়ের প্রচারণা

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার রোববার সকালে থানায় মামলা করেন। পরে আটক তিন কর্মীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। কোন রোগীকে ভর্তি করতে পারবে না। ভর্তিকৃত রোগীকে রিলিজ দিয়ে হাসপাতাল ফাঁকা করতে বলেছি। আগামীকাল তদন্ত টিম ঘটনাস্থলে প্রকৃত ঘটনা তদন্ত করতে যাবে। এরপর রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST