২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভোটারদের দুয়ারে জামায়াত প্রার্থী নাজমুল হক, প্রতীক পাওয়ার পরই শুরু মাঠপর্যায়ের প্রচারণা

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তিনি চারঘাট বাজার এলাকায় গণসংযোগে নামেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক। প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তিনি চারঘাট বাজার এলাকায় গণসংযোগে নামেন।

গণসংযোগকালে তিনি বাজারের দোকানদার, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। সরাসরি মানুষের কাছে গিয়ে শোনেন এলাকার নিত্যদিনের সমস্যা, ব্যবসায়ীদের সংকট, কর্মসংস্থান ঘাটতি ও নাগরিক সেবার নানা জটিলতার কথা। ভোটাররা বাজার ব্যবস্থাপনা, যোগাযোগ সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের চাপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও পড়ুনঃ   ‘আপনাদের ভালোবাসা চাই’

অধ্যক্ষ নাজমুল হক মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য। জনগণের কথা না শুনে কোনো উন্নয়ন টেকসই হয় না। এই আসনের মানুষের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করাই তাঁর প্রধান লক্ষ্য।

প্রচারণায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক, মাওলানা শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, সেক্রেটারি আয়ুব আলী, প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানা, রাজশাহী জেলা ছাত্র শিবির এর সভাপতি মোঃ রুবেল আলী, চারঘাট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শুভ সহ জামায়াত-শিবিরের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

প্রথম দিনেই চারঘাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় নেতাকর্মীরা উজ্জীবিত বলে জানান।

এর আগে সকালে অধ্যক্ষ মো. নাজমুল হক শলুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST