১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সরকার গঠন করবে বিএনপি, তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী: আলতাফ চৌধুরী

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। ওই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুমকি উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এ সভা করেন আলতাফ চৌধুরী।

আরও পড়ুনঃ   মেয়রকে রাজশাহী চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ‘ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিল ১৬ বছর। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে আমরা রাস্তায় নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি। আগামীতে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো। ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি প্রস্তুত। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।’

আরও পড়ুনঃ   বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করলেন অধ্যাপিকা শাহিনূর খাতুন

সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান। এতে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST