২০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করলেন অধ্যাপিকা শাহিনূর খাতুন

হেলাল উদ্দিন বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহন করছেন মচমইল ডিগ্রী কলেজের সহঃ অধ্যাপিক শাহিনূর খাতুন। শনিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদের হাতে মনোনয়ন ফরম দাখিল করেন সহঃ অধ্যাপিকা শাহিনুর খাতুন। তিনি বাগমারা উপজেলা যুব মহিলা লীগের দুই মেয়াদে সভাপতি।

মনোনয়ন ফরম দাখিল কালে সহঃ অধ্যাপিকা শাহিনুর খাতুনের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান বিউটি, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি কহিনুর বেগম, মাড়িয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সুফিয়া বেগম, সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম, বড় বিহানালী ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক কবরী ইয়াসমিন, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলরুবা, শুভডাঙ্গা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রজুফা বেগম, আউচপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মালতি বেগম, তাহেরপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি দুলালী বেগম সহ নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

সহঃ অধ্যাপিকা শাহিনুর খাতুনের পিতার হাত ধরেই ছাত্র রাজনীতিতে নাম লেখায়। শাহিনুর খাতুনের পিতা মচমইল ডিগ্রী কলেজের অধ্যাপক মরহুম জামাল উদ্দিন শেখ। তিনি তৎকালীন বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দলের প্রতি ভালোবাসা আর পিতার আদর্শ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজশাহী বিশ^বিদ্যালয়ে তাপসী রাবেয়া হলের ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন। গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করেছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন।

শাহিনুর খাতুনের বাড়ি সৈয়দপুর-মচমইল গ্রামে। দ্বিতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করার লক্ষ্যে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি। সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন দীর্ঘ সময় ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে আসছেন। এছাড়াও গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হলেও এবার বিপুল ভোটে বিজয়ের আশা করছেন তিনি। এরই মধ্যে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সবার মাঝে পরিচিতি পেয়েছেন শাহিনুর খাতুন।

আরও পড়ুনঃ   আ. লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে : জামায়াত আমির

মনোনয়ন ফরম দাখিল শেষে সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন বলেন, আমি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেছি। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। চাকরীর পাশাপাশি রাজনীতির মাধ্যমে উপজেলাবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হয়েছি। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি আশাবাদী উপজেলাবাসী আমাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST