১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে দুই শিক্ষকের মারামারি, ডাকা হলো পুলিশ

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একটি বিদ্যালয়ে ওয়াই-ফাই পাসওয়ার্ড দেওয়া নিয়ে দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে শেরপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনেই এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকা হয়।

ঘটনায় আহত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাহেব আলী ও ট্রেড ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসান। দুজনেই বর্তমানে চিকিৎসাধীন।

সহকারী শিক্ষক সাহেব আলীর অভিযোগ, বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড পরিবর্তন হওয়ায় তিনি প্রধান শিক্ষকের মাধ্যমে মাহমুদুল হাসানের কাছে নতুন পাসওয়ার্ড চান। কিন্তু মাহমুদুল পাসওয়ার্ড না দিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে সহকারী প্রধান শিক্ষকের কক্ষে তাঁকে মারধর করেন।

আরও পড়ুনঃ   মান্দায় দরজা কেটে গরু চুরি

সাহেব আলীর দাবি, পরে মাহমুদুল হাসান টাউন কলোনি এলাকা থেকে নিজের স্বজনদের ডেকে এনে বিদ্যালয়ের দোতলায় আরও এক দফা মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অন্যদিকে মাহমুদুল হাসান বলেন, “প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া আমি পাসওয়ার্ড দিতে পারি না। সেটি না মানায় সাহেব আলী প্রথমে আমাকে মারধর করেন। পরে আমার ভাই এসে ঘটনাস্থলে আসে। তবে যাদের ‘বহিরাগত’ বলা হচ্ছে, তারা আমার ঘনিষ্ঠ আত্মীয়।”

ঘটনার সময় শিক্ষার্থীদের সামনেই শিক্ষকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই শ্রেণিকক্ষে না থেকে বাড়ি চলে যায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদক ও জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাফফর আলী বলেন, “দুজন শিক্ষক ও পরে আরও কয়েকজন বিদ্যালয় চত্বরে মারামারিতে জড়ান। দুজনই আহত হয়েছেন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলেন, “ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে।”

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, “উভয় পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST