২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদক ও জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

মাদক ও জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পৃথক মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, শনিবার (২৪ জানুয়ার) পরিচালিত অভিযানে রাজপাড়া থানা পুলিশ ১ জন মাদক কারবারি এবং বোয়ালিয়া থানা পুলিশ ৫ জন জুয়ারিকে গ্রেপ্তার করে। অভিযানে মোট ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ সেট প্লে-কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়া জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাব্বী (২৫), মো. মোস্তফা হোসেন (৪০), নয়ন কুমার ঘোষ (৪৪), প্রশান্ত কুমার ঘোষ (৪৫), মোহন দাস (৪৩) এবং টুটুল কুমার ঘোষ (৪৫)। রাব্বী রাজশাহী নগরীর দামকুড়া থানার মধুপুর ধুতরাবন এলাকার জিয়ারুলের ছেলে। মোস্তফা হোসেন মৃত আব্দুস সাত্তারের ছেলে, নয়ন শুকুমার ঘোষের ছেলে, প্রশান্ত মৃত প্রভাত চন্দ্র ঘোষের ছেলে এবং মোহন মৃত রবি দাসের ছেলে। তারা সবাই বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় বসবাস করেন। টুটুল একই থানার টিকাপাড়া এলাকার সুনীল চন্দ্র ঘোষের ছেলে।

আরও পড়ুনঃ   মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে ফের গোলাগুলি, শিশুসহ আহত ৩

শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ কোর্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে রাব্বীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। রাব্বীর বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের একটি মাদক মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   সারদা পুলিশ একাডেমিতে ২৫২ প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি

অপর অভিযানে, একই দিন দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া কালিমাতা মন্দিরের বিপরীতে একটি মোটর গ্যারেজে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে মোস্তফা, নয়ন, প্রশান্ত, মোহন ও টুটুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের জুয়ার আসর থেকে ২ সেট প্লে-কার্ড (তাস) এবং নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST