১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

এক বছরে এত রান করেননি আর কোনো ব্যাটার

অনলাইন ডেস্ক : পুরুষ ক্রিকেটের তুলনায় ম্যাচ খেলার হার থেকে শুরু করে সুযোগ-সুবিধাসহ প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে আছে নারী ক্রিকেট। ম্যাচের সংখ্যা কম হওয়ায় ওয়ানডেতে নারী ক্রিকেটারদের কেউ এখনও বছরে ১০০০ রান করতে পারেননি। ওয়ানডেতে এক বছরে সর্বোচ্চ ৯৭০ রান করার রেকর্ডটিও বেশ পুরোনো, ১৯৯৭ সালে করেছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। এবার তাকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্দানা।

ভারতীয় এই বাঁ-হাতি ব্যাটার গতকাল (বৃহস্পতিবার) প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়েছেন। এখন নারী ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ (৯৮২) রান করার কীর্তিটি মান্দানার দখলে। একইসঙ্গে ফরম্যাটটিতে প্রথমবারের মতো এক বছরে ১০০০ রান করারও দ্বারপ্রান্তে আছেন তিনি। যার জন্য ২৯ বছর বয়সী তারকার স্রেফ ১৮ রান প্রয়োজন। চলমান ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বেই যে ভারতের আরও চার ম্যাচ বাকি।

প্রোটিয়ার মিডিয়াম পেসার আয়াবোঙ্গা খাকাকে রাউন্ড দ্য উইকেটে এসে ছয় হাঁকিয়ে বেলিন্ডা ক্লার্কের করা এক বছরে ৯৭০ রানের সীমা পেরিয়ে যান স্মৃতি মান্দানা। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় এই ওপেনার। চলমান বিশ্বকাপে ফর্ম খুঁজে ফেরা মান্দানা আউট হয়েছেন ৩২ বলে ২৩ রান করে। এই বছর ওয়ানডেতে ১২ ম্যাচ খেলে তার রান দাঁড়াল ৯৮২–তে। এর আগপর্যন্ত অজি ব্যাটার বেলিন্ডা ক্লার্কের (১৯৯৭ সালে ১৬ ওয়ানডেতে ৯৭০ রান) রেকর্ড অক্ষুণ্ন ছিল ২৮ বছর।

আরও পড়ুনঃ   ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

মাঝে অবশ্য ক্লার্ককে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক লরা উলভার্ট। ২০২২ সালে তিনি ১৮ ওয়ানডেতে ৮৮২ রান করেন। এক বছরে মেয়েদের ওয়ানডেতে শীর্ষ রানসংগ্রাহকদের এই তালিকায় এরপর আছেন– নিউজিল্যান্ডের ডেবি হকলি (১৯৯৭ সালে ১৬ ম্যাচে ৮৮০) ও অ্যামি স্যাটার্ডহোয়াইট (২০১৬ সালে ১৫ ম্যাচে ৮৫৩), অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক (২০০০ সালে ১৬ ম্যাচে ৮৪২) এবং ইংল্যান্ডের ন্যাট-শাইভার ব্রান্ট (২০২২ সালে ১৭ ম্যাচে ৮৩৩)।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গির্জা পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

ছেলেদের ওয়ানডে ক্রিকেটে অবশ্য বছরে ১০০০ রানের কীর্তিটা এখন আর বড় কিছু নয়। এখন পর্যন্ত ১৪৯ বার ওই নজির দেখা গেছে। এর মধ্যে ৮ বার এক বছরের ব্যক্তিগত রান ১৫০০–ও পেরিয়েছে। এর কারণ নারী ক্রিকেটে ওয়ানডে খেলার সুযোগ কম পাওয়া। ২০০০ সালে ইংল্যান্ড প্রথম এক বছরে সর্বোচ্চ ২৪টি ওয়ানডে খেলেছে। ভারত সর্বোচ্চ ২৩ ওয়ানডে খেলেছে ২০০৬ সালে।

এদিকে, স্মৃতি মান্দানার ইতিহাস গড়ার দিনে অবশ্য হেরে গেছে ভারত। ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর রিচা ঘোষের ৯৪ রানে ভরে হরমনপ্রিত কৌরের দল ২৫১ রান তোলে। যা অধিনায়ক লরা উলভার্টের ৭০ এবং নাদিনে ডি ক্লার্কের ৮৪ রানে ভর করে ৩ উইকেট ও ৭ বল হাতে রেখে পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST