১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে যারা

অনলাইন ডেস্ক : সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশিত হয়েছে। আসন্ন সিরিজে বিদেশি ৩ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন, এর মধ্যে একজন ম্যাচ রেফারি এবং বাকি দু’জন আম্পায়ারিং করবেন।

এ ছাড়া তাদের সঙ্গী হিসেবে বাংলাদেশের পাঁচজন আম্পায়ার থাকবেন। যেখানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেলরা আছেন। দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ এবং মোর্শেদ আলী খানও।

সিরিজে আম্পায়ারিং করবেন দুই বিদেশি ভারতের জয়ারমন মদনগোপাল ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। এ ছাড়া সিরিজের ছয়টি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ডিন কসকার। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

আরও পড়ুনঃ   সিরিজ খেলতে বাংলাদেশে এলো নিউজিল্যান্ড

১৮ অক্টোবর প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মদনগোপাল ও গাজী সোহেল। ২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রিস গ্যাফানি ও তানভীর আহমেদ এবং ২৩ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মদনগোপাল ও মুকুল অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন গ্যাফানি এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। সিরিজের দ্বিতীয় ম্যাচে মদনগোপাল টিভি আম্পায়ার ও গাজী সোহেল চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ   লাভজনক হওয়ায় বাড়ছে পেঁয়াজ চাষ

‌টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর থেকে। চট্টগ্রামে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর। এই সিরিজের পুরোটা জুড়েই আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশিরা। সিরিজের প্রথম ম্যাচে গাজী সোহেল ও মোর্শেদ আলী খান, দ্বিতীয় ম্যাচে সৈকত ও মোর্শেদ আলী খান এবং তৃতীয় ম্যাচে সৈকত ও মুকুল অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ১ম ম্যাচে তানভীর আহমেদ তৃতীয় ও মুকুল চতুর্থ, দ্বিতীয় ম্যাচে মুকুল তৃতীয় ও সোহেল চতুর্থ এবং তৃতীয় ও শেষ ম্যাচে গাজী সোহেল তৃতীয় ও মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ারের ভূমিকা নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST