৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনের ভোটার গাইডলাইন প্রকাশ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটার গাইডলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এসব গাইডলাইনসংবলিত ব্যানার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয়।

সেখানে বলা হয়েছে, প্রত্যেক ভোটারকে শিক্ষার্থী পরিচয়পত্র সঙ্গে আনতে হবে; এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না; ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার তালিকায় নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করতে হবে; ভোট দেওয়ার আগে আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে।

আরও পড়ুনঃ   সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

এ ছাড়া শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে, আইনশৃঙ্খলা রক্ষা কমিটি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে, ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না, প্রত্যেক ভোটারকে ছয়টি ব্যালট পেপার দেওয়া হবে, প্রত্যেক পেপারে পোলিং কর্মকর্তার স্বাক্ষর আছে কি না, তা চেক করে নিতে হবে এবং পছন্দের প্রার্থীর নামের পাশে চার কোণা ঘরে সরবরাহ করা সাইনপেন দিয়ে ক্রস চিহ্ন দিতে হবে।

আরও পড়ুনঃ   পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৫ কোটি টাকা টোল আদায়

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনা এফ নজরুল ইসলাম বলেন, সব ভোটারকে অবশ্যই নির্ধারিত গাইডলাইন মেনে ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ভোটের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST