৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

টাইফয়েড টিকা নিরাপদ, হালাল ও বিনামূল্যে পাওয়া যাচ্ছে : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

স্টাফ রিপোর্টার : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, ব্যক্তিগতভাবে কেউ টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না। তাছাড়া এজন্য অনেক টাকা খরচ করতে হবে। কিন্তু সরকার যে টিকা দিচ্ছে তা নিরাপদ, হালাল এবং বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার ৭ অক্টোবর দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পরামর্শ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা তথ্য অফিস আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

মহাপরিচালক বলেন, টাইফয়েড টিকার জন্য নিবন্ধন জরুরি। নিবন্ধন কতটুকু হলো আর কতটুকু বাকি আছে সে অনুসারে নতুন করে পরিকল্পনা করতে হবে। তাহলেই আমরা সব শিশুকে টিকা কেন্দ্রে আনতে পারব।

আরও পড়ুনঃ   ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে কাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সরকারের বড় বড় উদ্যোগের সফল বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা স্মরণ করে তিনি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে বেশি বেশি প্রচারের জন্য মিডিয়াকর্মীদের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন মোসা. মাহবুবা খাতুন। তিনি বলেন, আমাদের দেশে টাইফয়েডের চিকিৎসায় যে জটিলতা সৃষ্টি হয়েছে তা হচ্ছে এর জীবাণুর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা। জীবাণুর এই প্রতিরোধ ক্ষমতার ফলে অনেক ওষুধই কার্যকর হচ্ছে না। আর সে কারণেই টাইফয়েডের টিকা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ   বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এবারের টিকাদান ক্যাম্পেইনের দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত টাইফয়েড থেকে পরিত্রাণ এবং দ্বিতীয়ত সকল শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি কর্মশালায় সরবরাহ করা তথ্যের বাইরেও এ বিষয়ে বেশি বেশি প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আবদুল মতিন এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তৃতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST