২৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার : খাপড়া ওয়ার্ডের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯ টা ৩০ মিনিটের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরে নির্মিত শহিদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্টির কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা নগর কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।তিনি বলেন. ১৯৫০ সালের ২৪শে এপ্রিল জেলে বন্দি অবস্থায় জেলখানার ভিতরে তারা সংগ্রাম করে তুলেছিল। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলেও তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।তিনি বলেন, খাপড়া ওয়ার্ড দিবস এই উপমহাদেশে বামপন্থী রাজনীতির একটা উল্লেখযোগ্য বিষয়।
খাপড়া ওয়ার্ডের শহীদদের চেতনাকে ধারণ করে শোষণমুক্ত সমাজের সংগ্রামকে জোরদার করতে হবে। উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির সদস্য জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্র কমিটির সদস্য মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু,কমিটির সদস্য ও নগর সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর সম্পাদক মন্ডলী সদস্য, অ্যাডভোকেট আবু সাহিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খান, আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির,নগর কমিটির সদস্য আব্দুর রহিম, আলী আফতাব তপন,মহানগর কমিটির সদস্য ও যুব মৈত্রী মহানগরের সভাপতি মতিউর রহমান মতি,মহানগর কমিটির সদস্য রিয়াজ আহমেদ তুর্কি, সীতানাথ বণিক, আলমগীর হোসেন আলম, আব্দুল খালেক বকুল, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সদস্য কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা সেলিম মনোয়ার, যুব মৈত্রী নগরের সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ,সহসভাপতি আব্দুল হালিম, ওয়ার্কার্স পার্টি বোয়ালিয়া পর্ব সাধারণ সম্পাদক শাহীন শেখ ও বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী সাধারণ সম্পাদক বিজয় সরকার।
উল্লেখ্য, ১৯৫০ সালের এদিনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর দুর্গন্ধময় পরিবেশ, হাঁটুগেড়ে জেলকর্তাদের কুর্নিশ করা, তেলের ঘানি টানার কাজ, কথায় কথায় মধ্যযুগীয় কায়দায় পায়ে লোহার বেড়ি (ডাণ্ডাবেড়ি) লাগানো, মাত্র তিন বাটি পানিতে গোসল, কারণে-অকারণে অবর্ণনীয় নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে অনশনরত রাজবন্দিদের ওপর সেদিন সকাল ৮টায় জেল সুপার মি. বিল, জেলার আব্দুল মান্নানসহ জেলপুলিশরা খাপড়া ওয়ার্ডে প্রবেশ করে।
অনশনরত বন্দি প্রতিনিধিদের সাথে খাবারের বিষয় নিয়ে আলোচনাকালে খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় জেলার মান্নানসহ মি. বিল বাদানুবাদের মধ্যে এক সময় হাতের ছড়ি দিয়ে বন্দিদের মারতে থাকেন। ্এমতাবস্থায় অসহায় বন্দিরা নিজেদের রক্ষা করতে প্রতিরোধ গড়ে তুললে জেল কর্তৃপক্ষ এলার্ম হুইসেলটি বাজিয়ে দেন। ফলে পাগলা ঘণ্টা বাজিয়ে পুলিশরা খাপড়া ওয়ার্ডের চারিদিকে পজিশন নিয়ে বন্দিরে ওপর বেপরোয়া গুলিবর্ষণ শুরু করে।
নিমিষেই খাপড়া ওয়ার্ড রক্তের বন্যায় ভেসে যায়। বর্বোরিচত এ্ হত্যাকাণ্ডে শহিদ হন কম্পরাম সিং, সুধীন ধর, হানিফ, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, বিজয় সেন ও সুখেন্দু ভট্টাচার্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতজন বীর বাঙালির স্মৃতিকে চির জাগরূক রাখতে স্বাধীনতার পর রাজশাহী কারাগারে খাপড়া ওয়ার্ডে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST