১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ার বানেশ্বরে গর্ভবতী গরুর মাংস বিক্রি এলাকা জুড়ে হৈ-চৈ

স্টাফ রিপোর্টার পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে গর্ভের বাচ্চাসহ গরুর মাংস বিক্রয়ের অভিযোগ উঠেছে রিয়াজুল নামে এক কসাই এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।বাজার ব্যবসায়ী সূত্রে জানাযায়। এই ঘটনা তার কাছে নতুন কিছু না। সে বিগত দিনেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। এলাকার যত অসুস্থ পা ভাঙ্গা, মরা গরু সহ সে বিক্রয় করে থাকে। বিগত সরকারের সময়ে তার দাপটের কাছে স্থানীয় ও এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি।

স্থানীয়রা জানান, ভোরের দিকে নামাজ গ্রাম এলাকার ফরমাল শেখ এর ছেলে কসাই রিয়াজুল শেখ মাংস বিক্রির উদ্দেশ্যে একটি গাভী গরু জবাই করে। কিছুক্ষণ পর দেখা যায়, তার গর্ভে একটি বাছুর ছিল। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রিয়াজুল তার সাথে থাকা রাজুকে দিয়ে গরু জবাইয়ের পাশেই একটি গর্ত করে সেখানে পুতে রাখে। পরে স্থানীয়রা টের পেয়ে রাজুকে কি পুতে রেখেছে জিজ্ঞাসা করলে প্রথমে শিকার না করলেও ভয়ভীতি দেখানোর পরে সে স্বীকার করে।

আরও পড়ুনঃ   আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

এরপর পুতে রাখা বাছুরটি গর্ত থেকে তুলে নিয়ে আসলে মুহূর্তেই বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা।

স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কসাই রিয়াজুল ইসলাম বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেন আমি আওয়ামী লীগ সমর্থন করতাম আর সেই কারণেই আমার উপর ষড়যন্ত্র করে কোথায় থেকে নিয়ে এসে আমাকে ফাঁসিয়ে দেয়, তিনি আরো বলেন ইউনিয়ন গ্রাম পুলিশ এবং ডাক্তার পরীক্ষা করে সিল মেরে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ   ‘ঢাকায় ট্রাম্পের সমর্থক আটক’-সহ আ. লীগ নিয়ে যা বলছে ভারতীয় মিডিয়া

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান খবর পেয়ে আমরা সেখানে যেয়ে দেখি স্থানীয়রা ভাঙচুর করছে এবং মাংস পড়ে আছে। পরে আমরা মাংসগুলা মাটিতে পুঁতে রেখেছি, আর এ বিষয়ে বাজার কমিটি থেকে মামলা করা হবে। মামলা অনুযায়ী আইনী ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন

বাজার ব্যবসায়ী সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি মতিউর রহমান মতি, একাধিকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST