২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন,দুর্গাপুরে ১২ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ করেছেন নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
ইসি’র সিদ্ধান্ত অনুযায়ী এবার সরাসরি মনোনয়নপত্র দাখিলের সুযোগ না থাকায় অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন।

আরও পড়ুনঃ   নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার এবং দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ।

ভাইস চেয়ারম্যান পদে (পূরুষ) বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, তার ছেলে শ্রমিক লীগ নেতা শামীম ফিরোজ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, মোসাকাব্বের সরকার জিন্নাহ ও হাসেম আলী মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সাবেক ইউপি সদস্য কোহিনুর বেগম ও যুবলীগ নেত্রী শারমিন পলি মনোনয়নপত্র দাখিল করেন।
জানা যায়, সকাল ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া মামলা সংক্রান্ত বিষয়ে তথ্য বিভ্রাটের কারণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়। তবে দুপুর দেড়টার দিকে তার মনোনয়নপত্র ফের বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   কথা বলছেন নুর, খাচ্ছেন তরল খাবার: ঢামেক পরিচালক

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার স্বীকৃতি প্রামাণিক জানান, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST