৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র সচিব-পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

অনলাইন ডেস্ক : ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক চলে। সচিবের কার্যালয়েই এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে তিনি বুধবার (৩ সেপ্টেম্বর) কক্সবাজারে গিয়ে রাতে ঢাকায় ফেরেন। এর মধ্যেই এনসিপি নেতাদের সঙ্গে তার কক্সবাজার বৈঠক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

এর আগে, ৫ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারের হোটেল সি পার্লে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। বলা হয়, সেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এ খবরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। তবে পরে জানা যায়, ওই দিন পিটার হাস আসলে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ   কারাগারে শিরীন শারমিন

বাংলাদেশের রাষ্টদূতের দ্বায়িত্ব পালন শেষে গত বছরের অক্টোবরে এক্সিলারেট এনার্জিতে যোগ দেন পিটার হাস। এই বহুজাতিক কোম্পানি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বলেছিল, বাংলাদেশে ব্যবসা প্রসারে পিটার হাসের অভিজ্ঞতা কাজে লাগাতে তারা তাকে নিয়োগ দিয়েছে। ফলে অবসর নেওয়ার পরও তার বাংলাদেশে আসা-যাওয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   কানপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

এপ্রিল মাসেও ঢাকা সফরে এসে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়েছিলেন। সেখানে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সেই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছিলেন।

সবশেষ এবার ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস। তার এই সফর ও বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST