২৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় বাঁশ কেটে জমি জবর দখল চেষ্টার অভিযোগ

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় বাঁশ কেটে জমি-জমা জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ীগ্রামে। বুধবার২৪ এপ্রিল বেলা সাড়ে বারো’টার দিকে দেশীয় অস্ত্রপাতি, ইটপাটকেল হাতে সংবদ্ধ একদল নারী-পুরুষ জমিজমা জবর দখল চেষ্টার পাঁয়তারা চালায়।
বাগমারা থানার লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ীগ্রামের মৃত রফিকুল ইসলাম শাহ এর পুত্র আখতার হোসেন গংদের ভোগদলীয় নিম্ন তফসিলভূক্ত জেএলনং-৫৩, আরএস-৪৬৭ নং খতিয়ানের বিভিন্ন দাগে ২৭ শতাংশ জমিজমা দখল নিতে মরিয়া একটি পক্ষ।
সূত্রে জানা গেছে, দখল পাঁয়তাচরায় নেতৃত্বে ছিলেন খুনের মামলার জামিনে থাকা আসামি একই গ্রামের কালাম শাহের পুত্র জয়নাল আবেদীন। সূত্র জানায়,দেশীয় অস্ত্রপাতি নিয়ে মহড়া ও ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন সেফাতুল্লার পুত্র আব্দুল হাকিম ( ইমন), মালেক শাহের পুত্র মতলেব শাহ, সাদেক শাহের পুত্র আবু তালেব, আব্দুল খালেকের পুত্র উজ্জল শাহ সহ ১৯/ ২০ জন নারী পুরুষ ।
এছাড়াও এর পূর্বে গত ৩০ মার্চ পুকুরে মাছ মেরে পুকুর জবর দখলের চেষ্টা চালায় সংবদ্ধ চক্রটি। প্রকাশ্য দিবালোকে বাড়ী ঘরে হামলার চেষ্টা চালিয়েছে । এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে মৃত রফিকুল ইসলামের পুত্র আখতার হোসেন, ভাই-বোনদের পক্ষে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেয়ার সময় আখতার হোসেনের পরিবারের সদস্যরা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন । দ্রুত হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তনকৃত বাঁশ শব্দ করে পুলিশ হেফাজতে নেয়।
ভুক্তভোগীর স্বজন মাষ্টার নওসাদ আলী জানায়, পুলিশ ঘটনাস্থল ত্যাগের সাথে সাথে আখতার হোসেনের পরিবারের সদস্যদের উপর চড়াও ও ধাওয়া করে সন্ত্রাসীরা ।
প্রাণভয়ে ভুক্তভোগীরা পাশের গ্রামে স্বজনদের বাড়ীতে আশ্রয় নেয়। পূনরায় হামলার আশঙ্কায় বাড়ীতে ফিরতে তারা ভয় পাচ্ছেন।
তাঁরা বাড়ীঘরে নির্বিঘ্নে ফিরতে চান। এ বিষয়ে দ্রুত প্রশাসন সহ সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন তারা । হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ভুক্তভোগীদের থানায় জিড়ি করার পরামর্শ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১০

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১২

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৩

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১৫

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৬

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৭

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৮

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৯

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

২০

Design & Developed by: BD IT HOST