২৬ মে ২০২৬
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঈদে ঘরেফেরা মানুষের চাপে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে পৌনে ৪ কোটি টাকারও বেশি। অতিরিক্ত গাড়ির চাপে কিছুটা ধীরগতি থাকলেও সিরাজগঞ্জের কোনো মহাসড়কে যানজট ছিল না।

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সোমবার (২৫ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ৩২ হাজার ১৮৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ২১ হাজার ৬০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুনঃ   দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

তিনি বলেন, যানবাহনের চাপ সামলাতে নিয়মিত ১৪টি বুথের সঙ্গে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।

এদিকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গণপরিবহন ছাড়াও ট্রাক, পিকআপ, মোটরসাইকেলযোগে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। বিপুলসংখ্যক যানবাহন চলাচল করলেও যমুনা সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের কোনো রুটে যানজট ছিল না। তবে সোমবার রাত ১১টার পর থেকে অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে কিছুটা ধীরগতি ছিল।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষ্যে মহাসড়কে যানবাহনের সংখ্যা ৪ গুণেরও বেশি বেড়েছে। রাত ১১টার পর থেকে কিছুটা ধীরগতি ছিল। তবে গাড়ি কোথাও থেমে থাকেনি।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটের শুনানি পিছিয়ে রোববার

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু বলেন, জেলা পুলিশের ৬১৪ জন সদস্য, ৩১ জন অফিসার ও সাদা পোশাকে ১০০ গোয়েন্দা পুলিশসহ মোট ৮ শতাধিক ফোর্স ও অফিসার কাজ করবে। আমরা আপ্রাণ চেষ্টা করব নির্বিঘ্ন ঈদযাত্রা করতে। এই ঈদের সময় দুই দিক থেকে ঘরমুখো মানুষের পাশাপাশি গবাদি পশুর গাড়িও চলবে। এ কারণে চাপ কিছুটা বেশি থাকবে। তবে আমরা পরিকল্পনা করেছি, আশা করছি শান্তিপূর্ণভাবেই ঈদযাত্রা সম্পন্ন হবে।

তথ্যসূত্র: বাংলানিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST