২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্য শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তোলার উদ্যোগ

স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শনিবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মূল ফটক (তোরণ) উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক টেকনোলজির ব্যবহার শেখানো হবে, যাতে তারা আরও স্মার্ট হয়ে দেশের মূল স্রোত ধারার সাথে মিশে গিয়ে দেশের সুনাম অর্জন করতে পারে।

তিনি জানান, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে পার্বত্য অঞ্চলে স্টারলিংক প্রযুক্তি চালু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ   হাতিম ফার্নিচারে ০% ইএমআই সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল ও আধুনিক করে গড়ে তুলতে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে জোর দিতে হবে। এসব বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেয়া হবে এবং শিক্ষক নিয়োগে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না।

এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, উপদেষ্টার সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শুভাশীষ চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. জালাল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পরিষদের সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST