৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

উড্ডয়নের পরপরই কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৬

অনলাইন ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধে ডাক্তার ও নার্স রয়েছেন। উড্ডয়নের তিন মিনিট পরই দেশটির রাজধানী নাইরোবির কাছে আবাসিক ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, রাজধানী নাইরোবিতে একটি চিকিৎসা সেবাদানকারী সংস্থার মালিকানাধীন হালকা বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কেনিয়ার এক কর্মকর্তা।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কে রাজি প্রেসিডেন্ট পুতিন

চ্যারিটি সংস্থা আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বৃহস্পতিবার দুপুরে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা গন্তব্যে যাত্রা করা সেসনা বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের গিথুরাই এলাকায় একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।

কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানে থাকা চারজন — যাদের মধ্যে চিকিৎসক, নার্স ও পাইলট রয়েছেন — ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া নিচে থাকা আরও দুইজন প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ   অ্যাম্বুলেন্স মেলেনি, শিশুর লাশ গামলায় করে নিয়ে গেলেন বাবা

কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারী দল পাঠানো হয়েছে।

আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বিমানে তাদের চারজন কর্মী ও ক্রু সদস্য ছিলেন। সংস্থাটির প্রধান নির্বাহী স্টিফেন গিতাউ বলেন, “আমরা দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।”

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে কেনিয়া ডিফেন্স ফোর্স ও জাতীয় পুলিশ বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST