১০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্স মেলেনি, শিশুর লাশ গামলায় করে নিয়ে গেলেন বাবা

অনলাইন ডেস্ক : আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ বছরের শিশুর। কিন্তু তার মরদেহ ময়নাতদন্ত করতে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোটেনি অ্যাম্বুলেন্স। আর তাই অগত্যা, বাইকে চেপে ছোট এক গামলায় করে ছেলের মরদেহ নিয়ে হাসপাতাল যেতে হলো অসহায় বাবাকে!

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায়। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিনদোরি জেলার মেহদওয়ানি থানা এলাকার ভুরখা গ্রামে এই ঘটনা ঘটে। মূলত গত বুধবার রাতে ওই গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় চন্দন রাজ নামে ৪ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু মারা যায়। আগুনে পুড়ে মারা যায় দুটি গৃহপালিত পশুও।

আরও পড়ুনঃ   সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা

এদিকে আগুনে পুড়ে শিশুর মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে হবে হাসপাতালে। কিন্তু ওই ব্যক্তি তার ছেলের মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স তো দূরের কথা, গাড়িও পাননি।

তাই একজনের বাইকে চড়েই গামলার পুঁটলির ভেতরে নিজের ছেলের মরদেহ হাসপাতালে নিয়ে যান তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটির ভিডিওতে ধারণ করা হয়েছে এবং সেটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যম বলছে, যে গ্রামে এই ঘটনাটি ঘটেছে সেখানে কোনও হাসপাতাল নেই। ব্যক্তির বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব ১৪ কিলোমিটার। কেন ওই ব্যক্তি তার সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স পেলেন না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ   বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

অন্যদিকে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একজনের বাইকের পেছনে বসে আছেন ওই ব্যক্তি। এবং তার হাতে কমলা কাপড়ে মোড়া একটি পুঁটলি বা গামলা। তাতেই রয়েছে তার ৪ বছরের সন্তানের মরদেহ তথা কঙ্কাল ও ছাই।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সরকারি কর্মকর্তা বা গ্রামের কেউ এই বিষয়ে মুখ খোলেননি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে ফ্রি প্রেস জার্নাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST