২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি, একজন ওএসডি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম ও মো. আবুল কালাম আযাদকে (এসপিবিএন-১ ঢাকার অধিনায়ক) ডিএমপিতে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরের বাজারে বেড়েছে সবজির দাম

ওই প্রজ্ঞাপনে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এদের মধ্যে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানকে পুলিশ সদর দপ্তরে, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে, সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদায়, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে পুলিশ সদরদপ্তর, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহকে নৌপুলিশে, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল হককে রেলওয়ে পুলিশ এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে।

আরও পড়ুনঃ   লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১০

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১১

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১২

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৫

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৬

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১৭

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৮

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১৯

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

২০

Design & Developed by: BD IT HOST