২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা

তানোর প্রতিনিধি : “সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টার দিকে তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

আরও পড়ুনঃ   পবিত্র শবে কদর শনিবার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন প্রমুক। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা শপথ নেন-একটি মানবিক,দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন এবং নারীর নিরাপত্তা ও শিশু অধিকারে সম্মানজনক সমাজ গঠনের লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখার।অন্যায়, দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে নিজেদের উৎসর্গ করার অঙ্গীকারও করেন তারা। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয় নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে পুরোপুরি ব্যবহার করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঘটে যাওয়া জুলাই আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শপথ বাক্য পাঠ করা হয়।

আরও পড়ুনঃ   কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বাউয়েট

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST