২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ম্যাককালামের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন আয়ুশ

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে সফর করছে ভারত জাতীয় দল। একই সময়ে দুই দলের অনুর্ধ্ব-১৯ বয়সভিত্তিক দলও টেস্ট ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। সেখানে ব্যাট হাতে ঝড় তুলে বারবারই খবরের শিরোনাম হচ্ছেন ভারতীয় যুবারা। এবার টেস্টে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আয়ুশ মাহাত্রে। ৬৪ বলে ম্যাজিক ফিগার পূর্ণ করার পর এই ওপেনারের ইনিংস থামে ১২৬ রানে।

চেমসফোর্ডে দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড ৩৫৫ রানের লক্ষ্য দিয়েছিল ভারতকে। গোল্ডেন ডাক (প্রথম বলেই আউট) নিয়ে বৈভব সূর্যবংশী ফিরলেও আয়ুশের সেঞ্চুরি ও অভিজ্ঞান কুন্ডুর ফিফটিতে সফরকারীরা ৬ উইকেটে ২৯০ রান তুলতেই ম্যাচটি ড্র হয়ে যায়। এরপরও আলোচনায় আয়ুশ মাহাত্রের অকুতোভয় ইনিংস। ৮০ বলে ১৩টি চার ও ৬ ছক্কায় তিনি ১২৬ রানের ইনিংসটি সাজিয়েছেন।

আরও পড়ুনঃ   ৭ ওভারের ম্যাচে পাকিস্তানকে টি–টোয়েন্টি শেখালো অস্ট্রেলিয়া

ওই ইনিংসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন ১৭ বছর বয়সী এই ভারতীয় ওপেনার। টেস্ট ফরম্যাটের যুব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি (৫৬ বল)। এরপরই অবস্থান ভারতীয় আরেক ওপেনার বৈভবের। তিনি সেঞ্চুরি করেন ৫৮ বলে। এরপর তৃতীয় অবস্থানে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বর্তমানে এই ইংলিশ কোচ যুব বয়সে টেস্টে সেঞ্চুরি করেন ৬৮ বলে। যা ভেঙে দিয়েছেন আয়ুশ।

এ ছাড়া এক টেস্টে একশ’র বেশি স্ট্রাইকরেট নিয়ে ২০০–এর বেশি রানের রেকর্ডও গড়েছেন এই ভারতীয় তরুণ। এদিক থেকে অবশ্য ম্যাককালাম প্রথম। কিউই কিংবদন্তির চেয়েও বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন আয়ুশ। তার দুই ইনিংস মিলে ২০৬ রানের পথে স্ট্রাইকরেট ছিল ১২১.১৭। ২০০১ সালে ম্যাককালাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭২ বলে ১৮৬ রানের ইনিংস খেলেন। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ১০৮.১৩, এর আগের ইনিংসে করেন ৪২ বলে ৪৬ রান। আর আয়ুশ দুই ইনিংসে করেন যথাক্রমে ৮০ (৯০) ও ১২৬ রান।

আরও পড়ুনঃ   ৪২১৮ দিনের ক্রিকেটে এমন ঘটনা প্রথম দেখা গেল

দুই ইনিংস মিলিয়ে আয়ুশ মাহাত্রে ৯টি ছক্কা হাঁকিয়েছেন। যুবাদের টেস্টে ভারতের হয়ে এর আগে সমান ৯টি ছক্কা মেরেছেন মনোজ তিওয়ারি। সেই রেকর্ডে এবার ভাগ বসালেন আয়ুশ। এর আগে ইংল্যান্ড অ-১৯ দলের সঙ্গে প্রথম টেস্টেও ড্র করে ভারতীয় যুবারা। বেকেনহামে হওয়া ওই টেস্টেরও এক ইনিংসে সেঞ্চুরি করেছিলেন আয়ুশ। এর আগে যুব দলের সিরিজে ওয়ানডেতে ইংলিশদের ৩-২ ব্যবধানে হারায় ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST