২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘ক্ষমতা থাকলে বিশ্বকাপ, অলিম্পিকে পাকিস্তান ম্যাচ বাতিল করে দেখাও’

অনলাইন ডেস্ক : ভারতের আপত্তির মুখে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’-এ বাতিল হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। তার রেশ এখনও কাটেনি। এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। তার প্রশ্ন, আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় কি পাকিস্তান ম্যাচ বয়কট করার সাহস ভারত দেখাতে পারবে?

নিজের ইউটিউব চ্যানেলে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া নিয়ে মুখ খুলেছেন সালমান। তিনি বলেন, ‘গোটা বিশ্ব এই নিয়ে আলোচনা করছে। ওরা সমর্থকদের কী বার্তা পাঠাল? ওরা কী দেখাতে চাইছে? কী প্রমাণ করতে চাইছে? এবার বিশ্বকাপে আমাদের বিরুদ্ধে খেলো না। অলিম্পিকে আমাদের বিরুদ্ধে খেলো না। এই প্রতিশ্রুতি দিতে পারবে? ক্ষমতা থাকলে বিশ্বকাপ, অলিম্পিকে পাকিস্তান ম্যাচ বাতিল করে দেখাও। চ্যালেঞ্জ থাকল।’

আরও পড়ুনঃ   ‘ক্ষমতা থাকলে বিশ্বকাপ, অলিম্পিকে পাকিস্তান ম্যাচ বাতিল করে দেখাও’

সালমানের মতে, কোনও ভাবেই রাজনীতির সঙ্গে খেলোধুলাকে জড়িয়ে ফেলা উচিত নয়। ভারত বারবার সেটাই করছে বলে অভিযোগ তার। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সব কিছুর আলাদা জায়গা আছে। রাজনীতি আর খেলাধুলা এক নয়। তোমরা রাজনীতির সঙ্গে খেলোধুলাকে জড়িয়ে ফেলছো। দয়া করে, আমাদের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতায় খেলো না। আমি দেখতে চাই, সেটা পারো কি না। আমি দেখতে চাই, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় তোমরা কতটা দেশভক্তি দেখাতে পারো।’

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ ভারত-পাক ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছিলেন ভারতীয় সমর্থকরা। ক্রিকেটারদের সমালোচনা হচ্ছিল। এই পরিস্থিতিতে হরভজন সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ইউসুফ ও ইরফান পাঠান জানিয়ে দেন যে তারা খেলবেন না। তারপরই খেলা বাতিল করে দেন আয়োজকরা। ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমাও চান তারা। সেই ঘটনায় ধাওয়ানকে নিশানা করেছেন পাকিস্তানের দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি। ধাওয়ানকে পচা ডিমের সঙ্গে তুলনা করে তার দাবি, অনেকেরই খেলার ইচ্ছা ছিল। কিন্তু ধাওয়ানের চাপে পড়ে বাকিরা খেলা থেকে সরেছে।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

ভারতীয় দলের বয়কটের সিদ্ধান্ত সকলের মিলিত সিদ্ধান্ত নয় বলে মনে করেন সালমানও। পাশাপাশি তিনি নিশানা করেছেন প্রতিযোগিতার আয়োজকদেরও। তিনি বলেন, ‘ওদের মানসিকতা আমি বুঝতে পারছি না। কারা এই সব সিদ্ধান্ত নেয়? চার-পাঁচ জন ঠিক করল যে খেলবে না। ওদের জন্য ম্যাচটাই বাতিল হয়ে গেল। আয়োজকেরা চাপে পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল। এটা মেনে নেওয়া যায় না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST