১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জুলাই শহিদদের স্মরণে চারটি জয়তুন বৃক্ষের চারা রোপণ

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর চার শহিদের স্মরণে মহানগরীর সি এন্ড বি মোড়ে চারটি জয়তুন বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের উদ্যোগে চারাগুলো রোপণ করা হয়।

রোপণ করা প্রতিটি বৃক্ষের সাথে রয়েছে জুলাই শহিদের একটি স্মৃতিফলক। এ স্মৃতি ফলকে শহিদের পরিচয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট শহিদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা জানতে ফলকে আছে কিউআর কোড।

আরও পড়ুনঃ   রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক : ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণ শেষে একই স্থানে শহিদদের জন্য দোয়া করা হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর চার শহিদ- শহিদ মো. সাকিব আনজুম, শহিদ ফিরোজ আহমেদ, শহিদ মো. মিনারুল ইসলাম এবং শহিদ মো. রায়হান আলীর স্বজনদের পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ কমিশনার ম্হোাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারদায় আরও ৩ এসআই ক্যাডেটকে অব্যাহতি

অনুষ্ঠান শেষে সামাজিক বনবিভাগের পক্ষ থেকে মহানগরীর ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ১০টি করে ফলদ, বনজ ও ওষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST