৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

প্রতীক হিসেবে থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : জাতীয় প্রতীক ‘শাপলা’কে আর কোনো রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বুধবার (৯ জুলাই) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনি প্রতীক হিসেবে আমাদের সিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টাকে কলম ও বই উপহার দিলেন তারেক রহমান

জানা গেছে, নাগরিক ঐক্য তাদের পুরনো প্রতীক ‘কেটলি’ পরিবর্তে ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করে। একইভাবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-ও দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে নিবন্ধনের সময়। এই দ্বিমুখী দাবির মধ্যেই শাপলা নিয়ে বিতর্ক তৈরি হয়।

শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচন কমিশন মনে করে, এটি কোনো রাজনৈতিক দলকে দেওয়া উচিত নয়। কমিশনার মাছউদ বলেন, ‘সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে। এ দুটোর মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য আইন ও বিধিমালা আছে। সেগুলো মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ   ১২ বছর পর রঞ্জিতে ফিরে কোহলি করলেন ৬ রান

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি এবার প্রতীকের সংখ্যা বাড়াচ্ছে। আগের ৬৯টি থেকে এবার কমপক্ষে ১১৫টি প্রতীক বরাদ্দ দেওয়ার চিন্তা করছে কমিশন। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভেটিংয়ের জন্য।

কমিশনের সূত্র জানায়, তফসিলে ‘শাপলা’ থাকবে না—এই সিদ্ধান্ত এখন চূড়ান্ত। কারণ এটি জাতীয় প্রতীক এবং সেটিকে রাজনৈতিক প্রতীকে পরিণত করা সংবিধানের ভাবনার পরিপন্থী।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST