১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইরান ও ইসরাইলকে চুক্তিতে পৌঁছানোর পরামর্শ দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার হামলা-পাল্টা হামলায় আটকে থাকা ইরান ও ইসরাইলকে ‘একটি চুক্তি করার’ আহ্বান জানিয়েছেন, তবে তিনি পরামর্শ দেন যে, চুক্তিতে পৌঁছানোর জন্যে প্রথমে তাদের ‘লড়াই’ করার প্রয়োজন রয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ইসরাইল ও ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং ক্রমশ তীব্রতর হতে থাকা এই সংঘাতে আরো ধ্বংসযজ্ঞের হুমকি দিচ্ছে উল্লেখ করে ট্রাম্প সাংবাদিকদের বলেন ‘আমি মনে করি এখনই একটি চুক্তির সময়।’

ট্রাম্প জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে কানাডা যাওয়ার আগে হোয়াইট হাউসে বক্তৃতাকালে বলেন, ‘তবে কখনও কখনও তাদের লড়াই চালিয়ে যেতে হতে পারে, তবে আমরা দেখব কী হয়।’

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

কয়েক দশক ধরে শত্রুতা এবং প্রক্সি এবং গোপন অভিযানের মাধ্যমে দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধের পর, সর্বশেষ সংঘাতটি প্রথমবারের মতো চিরশত্রু ইসরাইল এবং ইরানের মধ্যে এত তীব্র যুদ্ধের দিকে মোড় নিয়েছে, যে এটি সমগ্র মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে এমন একটি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

শুক্রবার ইসরাইল হামলা শুরু করার পর যুদ্ধ শুরু হয়। ইসরাইলের ওই হামলায় শীর্ষ সামরিক কমান্ডার ও ক’জন পরমানু বিজ্ঞানী নিহত হন এবং দেশজুড়ে সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক ব্যপক আঘাত হানে।

আরও পড়ুনঃ   ঢাকায় পৌঁছেছেন মার্কিন শ্রম প্রতিনিধি দল

ইরানের উপর ইসরাইলকে বিমান হামলা বন্ধ করতে বলেছেন কিনা এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প ।

এর আগে, একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরাইলি পরিকল্পনায় ভেটো দেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, তিনি বিশ্বাস করেন যে উভয় পক্ষের ‘একটি চুক্তি করা উচিত এবং তারা একটি চুক্তি করবেন।’

তিনি বলেন, এই বিষয়ে ‘এখন অনেক আহ্বান এবং বৈঠক হচ্ছে’ এবং দীর্ঘস্থায়ী প্রতিপক্ষের মধ্যে ‘শিগগির’ শান্তি অর্জন করা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST