১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯

অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, BORG Dreierschützengasse নামের একটি স্কুলে গুলির খবর পাওয়া যায়। সেখানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, মঙ্গলবারের (১০ জুন) এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে মঙ্গলবার সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

আরও পড়ুনঃ   ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, গ্রাজে স্কুলে বন্দুক হামলার পর প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।

পুলিশের মুখপাত্র ফ্রিটজ গ্রুন্ডনিগ ওআরএফ-কে জানিয়েছেন, গুলিতে ‘প্রাণহানি হতে পারে’ এবং সন্দেহভাজন সন্ত্রাসী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছে, একটি অভিযান চলছে এবং ড্রেইয়ার্সচুটজেনগাসেতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তারা এখনও হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুনঃ   কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা

তবে অস্ট্রিয়া প্রেস এজেন্সির তথ্যানুসারে, গ্রাজের মেয়র বলেছেন যে ওই স্কুলে নয়জন নিহত হয়েছে। মেয়র এলকে কাহর বলেন, নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী, সাত শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

ট্যাবলয়েড ক্রোনেন জেইতুং-এর মতে, হামলায় আটজন নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়নি।

গ্রাজ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST