৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশকে ভিসা দিবে না সৌদি আরব

অনলাইন ডেস্ক : সৌদি আরব ভারত-সহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছিল গত ফেব্রুয়ারিতে। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।

হজের আবহে ভারত-সহ ১৪টি দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত ‘সাময়িক বিধিনিষেধ’ জারি করল সৌদি আরব। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সাময়িকভাবে ‘ওয়ার্ক ভিসা’ দেওয়া স্থগিত রাখা হয়েছে।

ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এ খবর জানায়।

আরও পড়ুনঃ   নতুন পরিচয়ে রাশমিকা মান্দানা

ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডন, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবিয়া, কেনিয়া এবং তুরস্ক রয়েছে এই তালিকায়। সাধারণ ভাবে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান। হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই সাময়িকভাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে ভারত-সহ ১৪টি দেশের ভিসা নীতিতেও পরিবর্তন এনেছিল সৌদি আরব। জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা। অর্থাৎ ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করতে পারবেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ ১৪টি দেশের নাগরিকরা। ভিসার মেয়াদ ৩০ দিন। অভিযোগ, এত দিন ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। এর ফলে সেখানে ভিড় বাড়ত। এবার তা বন্ধ করার জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST