৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় পানবরজে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১৩

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় পানবরজে কাজ করার সময় শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ব্যক্তিরা সাইপাড়া ও হলুদঘর গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে সাইপাড়া গ্রামের বাসিন্দা ইমান আলী (৪৫), পারভিন খাতুন (৩৪) ও ফারুক হোসেন (৬৮) গুরুতর আহত হয়ে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত ব্যক্তিদের কয়েকজন জানান, সকালে তাঁরা নিজ নিজ পানবরজে কাজ করছিলেন। এ সময় পেছন থেকে হঠাৎ একটি শিয়াল ঝাঁপিয়ে পড়ে হাত-পায়ে কামড়ে দেয়। পরে আরও কয়েকজনকে কামড়ে দ্রুত পালিয়ে যায়। সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অন্তত ১৩ জনকে কামড়ায় শিয়ালটি। ঘটনার পর আতঙ্কে অনেকে পানবরজে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সাইপাড়া গ্রামের বাসিন্দা বদিউজ্জামান বলেন, ‘আমরা এখন আতঙ্কে আছি, বাইরে যাচ্ছি না।’

আহত ইসাহাক আলী (৬৭) বলেন, ‘সকালে পানবরজে কাম করতেছিলাম, হঠাৎ পিছন থেইকা একটা শেয়াল আইসা খচ কইরা কামড় দিয়া পালায়।’

সাইপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির স্থানীয় নেতা ইয়াছিন আলী বলেন, ‘শিয়ালটা পেছন থেকে লাফ দিয়া কামড় দিয়া পালায় গেছে। আমিও কামড় খাইছি।’

আরও পড়ুনঃ   আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ভাঙ্গায় ফের দুই মহাসড়ক অবরোধ

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা লোকমান হোসেন জানান, সকাল সাড়ে নয়টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত হয়ে ১২ জন চিকিৎসা নিয়েছেন। সবাইকে প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে। অধিকাংশের পায়ে ক্ষত হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘শিয়াল সাধারণত দুটি কারণে কামড়ায়—প্রথমত, কেউ আঘাত করলে এবং দ্বিতীয়ত, খাদ্যসংকটে পড়লে। বর্তমানে শিয়ালের খাবারের ঘাটতি দেখা দিয়েছে। ক্ষুধার্ত হয়ে লোকালয়ে ঢুকে মানুষকে কামড়ে দিচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং কামড় খাওয়া ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST