১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ধোনিকে তরুণ উইকেটকিপার ভাবেন চেন্নাই অধিনায়ক

অনলাইন ডেস্ক : গত মৌসুম থেকেই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করছেন মহেন্দ্র সিং ধোনি। তখন থেকেই উঠেছে অনেক প্রশ্ন। কিন্তু আদতে ধোনি ফুরিয়ে যাননি, বুড়িয়েও যাননি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ঝড় তুলেছিলেন। আর গতকাল তো ম্যাচ জয়ের কাণ্ডারিই হয়ে গেলেন। মুম্বাইয়ের বিপক্ষে চার বলই খেলতে পেরেছিলেন। তাতে টানা তিন ছক্কা মেরেছেন। শেষ বলে নিয়েছেন দুই রান। ওই ২০ রানই ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচের।

ইনিংসের একেবারে শেষ ওভারে ব্যাট করতে নামেন ধোনি। শেষ ওভারে বল করতে এসেছিলেন অধিনায়ক হার্দিক নিজেই। দ্বিতীয় বলে আউট করে দেন ড্যারিল মিচেলকে। এতদিন টুর্নামেন্টে আট নম্বরে ব্যাট করছেন ধোনি। তবে এদিন এলেন ছয়ে। আর নেমেই ছয়ের বৃষ্টি শুরু তার ব্যাট থেকে।

আরও পড়ুনঃ   নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কেয়ার ইকোনমি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে : শারমীন এস মুরশিদ

২০তম ওভারের তৃতীয় বল সোজা উড়িয়ে দেন মাঠের বাইরে। হার্দিক পাণ্ডিয়ার পরের ডেলিভারিরও একই হাল হয়। পঞ্চম বলও ফের গ্যালারিতে পাঠান মাহি। যদিও শেষ বলে ব্যাট ঘুরিয়েও ছক্কা হয়নি, দুই রানে সন্তুষ্ট থাকতে হয় তাকে। ৪ বলে করেছেন ২০ রান। ফিনিশার ধোনি এখনো যে চেন্নাইয়ের ত্রাতা হতে পারেন, তাই করে দেখালেন আরও একবার।

আরও পড়ুনঃ   বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেন, ‘আমাদের “তরুণ” উইকেটকিপার নিচের দিকে তিনটি ছক্কা মেরে অনেক সহায়তা করেছে। আমার মনে হয় সেটিই পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচের শুরুতে আপনি এমন মাঠে ১০-১৫ রান অতিরিক্ত চাইবেন।’

মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন লক্ষ্য তাদের নাগালের বাইরে ছিল না। তবে চেন্নাইয়ের স্মার্ট পরিকল্পনাই তাদের পিছিয়ে দিয়েছে। তিনিও ধোনিকে ইঙ্গিত করে বলেছেন, ‘স্টাম্পের পেছনে তাদের এক লোক আছে, যিনি বলে দিচ্ছিলেন কী কাজে দিচ্ছে এখানে। বল একটু উইকেটে ধরছিল এবং তারা এতেই ম্যাচে একটু এগিয়ে গেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের মাঝেই জীবিত উদ্ধার নেপালি নারী

আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

স্পর্শিয়া এবার ‘লালপরী’

বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

১০

বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

১১

লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

১২

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

১৩

চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৪

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান, জ্বলল আলোর বাতি

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

১৮

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিশেষ টিমের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST